উত্তর থানার সামনে আদিবাসী সাম্প্রদায়ের বিক্ষোভ প্রদর্শন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের করণ ধাওড়া এলাকার আদিবাসী নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায়, আসানসোল উত্তর থানার সামনে আদিবাসী সাম্প্রদায়ের বিক্ষোভ প্রদর্শন।তাদের দাবি অবিলম্বে আরো দুজনকে গ্রেফতার করতে হবে।

এদিন আদিবাসী সাম্প্রদায়ের মহিলারা বলেন, চারজন যুবক মিলে একটি আদিবাসী মেয়েকে যৌন নির্যাতন করেছে। পুলিশ এখন পর্যন্ত মাত্র দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি দুজন এখনও পলাতক। তাদেরকেও অবিলম্বে গ্রেফতার করতে হবে। তারা আরো বলেন যে আদিবাসী সম্প্রদায়ের লোকদের উপর এইভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। যে কারণে আদিবাসী সম্প্রদায়ের লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনায় এখনো পুলিশ দুজনে গ্রেফতার করেছে এবং দুজনের তল্লাসি করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *