সমীরণ দাস (কলকাতা)

একটা অর্ধ চাঁদ
আকাশ জোড়া ছাদে
বেঁধেছে তার ঘর
অলীক শূন্য পর
আমি তখন মাত
তোমায় স্বপ্ন ঘিরে
তোমার চাঁদ মুখে
হৃদয় ভরে সুখে
একটা গভীর রাত
রাতের নীরবতায়
আমার ভাঙা ঘরে
চাঁদের আলোয় ভরে
একটা আমার তুমি
আমার থেকো কাছে
তোমার চাঁদের আলো
বাসবো কেবল ভালো।