আনন্দময়ীর আগমনে

রাজা চৌধুরী (হরিপুর, পশ্চিম বর্ধমান)

অনন্য সাজে শ্রীমন্ডিত হয়ে উঠলো প্রকৃতি ফুলদল
আলোয় আলোয় ভরে গেলো চারপাশ !
অলৌকিক সুধাকণ্ঠী গান গেয়ে উঠলো স্বসরে
বেজে উঠলো সঙ্খ ঘন্টার সাথে জয়ঢাক।

মহানৈসর্গিক সুবর্ণ-সৌগন্ধ্য পরিপ্লুত করলো চারপাশ
বিমোহন অতীন্দ্রিয়তার যাদুস্পর্শে বদলে গেল পরিপার্শ্ব
অবাধ পুষ্পপ্রস্ফুটনে জীবনের অনিন্দ সৌরভ নন্দন।

নিবিড় কোমল পারিজাতপ্রভা বিমোহন সত্বার প্রগাঢ়তায় নিমজ্জিত হতে থাকে সহসায়!
ভাসমানতার আনন্দযজ্ঞে সুখ-সাঁতরাই উল্লাসে
অনাবিল তৃপ্তি প্রস্রবণ অবিরল কলকল কলকল করে।

সময়ের মাধুরি নির্যাস আহরণ করে জীব জগতের
ভেতরে জেগে উঠলো শুদ্ধজাগরণের অতীন্দ্রিয় প্রভা,
জীবন সকল সম্ভার প্রসারিত করে দিল অনন্য প্রশ্রয়ে
শুদ্ধমন্ত কলিকা হয়ে প্রস্ফুটিত হতে থাকে অযুত শতদল।

নন্দন আনন্দময়তায় জীবনের সকল সুষমা আহরণ করতে থাকে সুনন্দ প্রশ্রয়ে
একীভূত হয়ে থাকে হৃদয় লগ্নতায় মা আনন্দময়ীর আরাধনায়।
আকাশ বাতাস মুখরিত হলো মা আনন্দময়ীর আগমনে।
মা জয় মা জয জগৎজননী ভূবন মোহিনী।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *