আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বারাবনি ব্লক কমিটির তরফে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির ও গুণীজনদের সম্মাননা অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- জিবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবকে ভালোবাসায় হলো ঈশ্বরের সেবা করা, স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে দীর্ঘদিন ধরেই মানবসেবায় নিয়োজিত রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এবার  শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে, গত ২৭ এ মার্চ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা প্রদান, মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার ও গুণীজনদের সম্মাননা প্রদানসহ একগুচ্ছ সমাজ সেবামূলক কাজ করে নজির রাখল মানবাধিকার সংগঠনের বারাবনি ব্লক কমিটি। এদিনের এই তৃতীয় বর্ষের মানব সেবামূলক ঢালাও কর্মসূচি  গুলি অনুষ্ঠিত হয় আসানসোলের দোমোহানি বাজার সংলগ্ন একটি ম্যারেজ হলে। বৃহস্পতিবারের এই শিবির থেকে প্রায় শতাধিক মানুষ বিনামূল্য তাদের চক্ষু পরীক্ষা করান। পাশাপাশি এদিনের এই শিবির থেকে ২৩ জনকে চশমা প্রদান করা হয় এবং চক্ষু অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করার ৩০ জন। এছাড়াও এদিনের এই শিবির থেকে মরণোত্তর চক্ষু প্রদানের ও অঙ্গীকার করেন অনেকেই। একদিকে যেমন চক্ষু পরীক্ষা শিবির, অপরদিকে এলাকার গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় এদিনের এই শিবির থেকে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে কৃষ্ণপদ দাস স্মৃতি সম্মাননা প্রদান করা হয় দোমোহানি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অসিত উপাধ্যায়কে, ভূতনাথ চ্যাটার্জি স্মৃতি সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত কবি জহর মিত্রকে, দিবাকর রায় স্মৃতি সম্মাননা প্রদান করা হয় বারাবনি থানার প্রাক্তন ওসি সঞ্জয় কুন্ডুকে। এছাড়াও এলাকার বিভিন্ন গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের বারাবনি ব্লক কমিটির সভাপতি অশোক জৈন, সম্পাদক দেশবন্ধু রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মানবাধিকার সংগঠনের বারাবনি ব্লক কমিটির এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *