বাইজিদ মন্ডল, দক্ষিন চব্বিশ পরগনা:- এস আই আর এর হেয়ারিং নোটিশ পেয়ে কাগজ নিয়ে দৌড়াতে দৌড়াতে এবং টেনশনে হঠাৎ স্ট্রোক হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এন আর এস হসপিটালে কিছু দিন ভর্তি থেকে ২৯ জানুয়ারি হেয়ারিং ডেটের আগেই,আজ মৃত্যু হয় পিয়ার আলি খাঁ। পিতা ফকির খাঁ, গ্রাম – কামদেব পুর, পোস্ট গোকণী, থানা মগরাহাট, জেলা দক্ষিণ ২৪ পরগনার এক বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের এক আত্মীয় জানান,খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত, মূল্টি অঞ্চলের কামদেব পুর গ্রামের ৯৬ নং বুথের এক বয়স্ক, সরল, সাদা সিধে মানুষ পিয়ার আলি খান। এস আই আর এর আতঙ্কে ( নামের বানান ভুল থাকায়) কাগজ নিয়ে মানুষের কাছে এবং বিভিন্ন স্থানে দৌড়াতে দৌড়াতে হঠাৎ স্ট্রোক হয়। তার পর স্থানীয় রা তড়িঘড়ি করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, রুগীর শরীরের অবস্থা অবনতি হওয়ায় তারা এন আর এস হসপিটালে ভর্তি করা হয়।দুই দিন ভর্তি থাকার পর আজকের মারা যান তিনি।তার হেয়ারিং ডেট ছিল আগামী ২৯ শে জানুয়ারি। হিয়ারিং ডেট এর আগে হঠাৎ মৃত্যু হওয়ার তার পরিবারে শখের ছায়া নেমে আসে। বর্তমানে গ্রামের মেম্বার জোবায়ের হোসেন তিনি জানান এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন,এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
