আমতাবাসীর মঙ্গল কামনায় হরিনাম সংকীর্তন

রিমা ঘোষ: আমতা:-

সত্যিকারের মিলন উৎসবের সাক্ষী থাকলো আমতার শিবতলা। মহামারী করোনার কারণে গত চার বছর ধরে বন্ধ হয়ে যাওয়া হরিনাম সংকীর্তন পুনরায় চালু হওয়ায় খুশি এলাকাবাসী। ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে হাওড়া জেলার আমতা ১ নম্বর ব্লকের কুন্দেশ্বরতলা মন্দির প্রাঙ্গণে হয়ে গেল অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন। আমতা গ্রামের কুন্দেস্বর শিবতলার ষোল আনার উদ্যোগে ও স্থানীয় মহিলাদের পরিচালনায় তিনদিন ব্যাপী হয়ে গেল হরিনাম সংকীর্তন।

হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে আলোক মালায় সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। সাজানো হয়েছে মূল মঞ্চ যেখানে ভগবান রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং গৌর নিতাই এর মূর্তি আছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হয়ে যাওয়া এই অনুষ্ঠান দেখতে অসংখ্য ভক্তদের ভিড় জমেছিলো এখানে।
সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে।
উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিনু দলুই, প্রতিমা বাকুলি, দিপালী বাকুলী,বুলবুল ধর, ছায়া চন্দ্র, মুনমুন চন্দ্র, রেবা দে,মিতালী দে,মৌ দলুই, তাপসী বিদ ,সুস্মিতা দলুই,ললিতা চন্দ্র, সোনালী সাহা, অনু বাকুলী সহ অসংখ্য মহিলা গণ।এতে অনেক ছেলেরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন,তাদের মধ্যে হাড়ু রায়চৌধুরী, বেচারাম , জোকার দলুই, কার্তিক দলুই,সানু দলুই,শুভম ঘোষ সহ প্রমুখরা।

উদ্যোক্তাদের দাবী, এবছর শুরু যখন করতে পেরেছি সকলের সহযোগিতায় সেটা আশাকরি প্রত্যেক বছর চালিয়ে যেতে পারবো।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *