আমতায় আশাকর্মীদের বিক্ষোভ প্রদর্শন

রিমা ঘোষ, আমতা, হাওড়া:- 

  কয়েক দফা দাবিকে কেন্দ্র করে বছরের শেষ দিনেও হাওড়া জেলার আমতা গ্রামীণ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন। উপস্থিত হয়েছিলেন কয়েকশো আশা কর্মী। ডিসেম্বর মাসের ২৩ তারিখ থেকে আমতা ব্লকের সমস্ত আশা কর্মীরা এক লাগাতার কর্মবিরতি তে অটুট হয়ে আছেন। এক কথায় বলতে গেলে শুধু আমতা ব্লক নয়, রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে থাকা আশা কর্মীরা, একই রকম ভাবে বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আশা কর্মীরা বলেন, আমরা বারো মাস রোদ, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে একই রকম ভাবে সাধারণ মানুষদের পরিষেবা দিয়ে আসছি। শুধু তাই নয় খেলা, মেলা, ভোট, দুয়ারে সরকার ক্যাম্প, ন্যাপকিন বিক্রি থেকে শুরু করে স্কুলের পরীক্ষা কোনোটাতেই বাদ যায় না। সব সময় আমরা একই রকম ভাবে পরিষেবা দিয়ে থাকি। কিন্তু মাসের শেষে ঠিকঠাক আমাদেরকে পরিশ্রমিক মজুরি দেওয়া হয় না। মাসিক পারিশ্রমিক মজুরি পেলেও ঠিকঠাক তার হিসেব পাওয়া যায় না। বিভিন্ন ধরনের টাকা চার মাস থেকে এক বছর পর্যন্ত বাকি থেকে যায়।  একজন আশা কর্মী গর্ভবতী হন, তখন তাদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। এমনকি যখন একজন আশা কর্মী কর্মরত অবস্থায় মারা যান, তখনও তাদের পরিবারকে সরকার  থেকে পাঁচ লক্ষ টাকাও দেওয়া হয় না।

        জনৈক আশা কর্মী জানান, দীর্ঘদিন ধরে একই রকম ভাবে পরিষেবা দিয়ে আসছি। কিন্তু আজ কর্ম বিরতিতে অটুট থাকতে বাধ্য হয়েছি। আমাদের এই সব দাবী যত দিন সরকার না মানছে ততদিন আমাদের এই কর্ম বিরতি  আন্দোলন চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *