আমতার জনসভা থেকে পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু

রিমা ঘোষ, আমতা, হাওড়া -: 

         তৃণমূল সরকারের দুর্নীতি, রাজ্যজুড়ে খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপির উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে আমতার সভা থেকে  ‘বদলও হবে, বদলাও হবে’ স্লোগানের মধ্য দিয়ে ‘আসল’ পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০১১ সালে বাংলায় প্রকৃত পরিবর্তন হয়নি। ২০২৬ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে এবং আসল পরিবর্তন হবে।

          আমতার সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অধঃপতন হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদ বিপন্ন। তাই বাংলায় পরিবর্তন আনতে হবে। সেই  পরিবর্তনে বদলও হবে, বদলাও হবে। তার দাবি পশ্চিমবঙ্গ জামাতদের হাতে চলে গেছে। তাই দুই বাংলায় একই ধরনের কালচার দেখা যাচ্ছে। তার আরও দাবি, কেন্দ্র চাইলেও বাংলার একাধিক রেলপ্রকল্প ও বিমান বন্দর জমি জটে আটকে আছে। কারণ দিদি জমি দেবেন না। 

          তিনি বলেন, রাজ্যে শিল্পের বেহাল দশা। এলাকায় কাজ নাই। কাজের সন্ধানে রাজ্যের মানুষ অন্যত্র চলে যাচ্ছে। তাই রাজ্যের উন্নয়নের জন্য পরিবর্তন দরকার। বিজেপি ক্ষমতায় এলে মাফিয়ারাজ, সিন্ডিকেট রাজ সব বন্ধ হয়ে যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *