আমতা ছন্নছাড়া ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিমা ঘোষ: আমতা:-

রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে ব্লাড ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল আমতা ছন্নছাড়া ক্লাব। প্রতিবছরের ন্যায় এ বছরও হাওড়া জেলার আমতা ছন্নছাড়া ক্লাবের পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ডাক্তার নির্মল মাঝি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রবিবারের রক্তদান শিবিরে ৬৫ জন মহিলা সহ ১৩০ জন রক্তদাতা রক্ত দান করেছেন বলে জানা গেছে। আরও জানা গেছে যে রক্ত দাতাদের রক্ত সংগ্রহ করে কলকাতার ত্রিদিব ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে।

সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক ডাক্তার নির্মল মাঝি।
ক্লাবের সম্পাদক সঞ্জয় দত্ত জানান যে আমাদের এই রক্তদান শিবির ২৮ তম বর্ষে পদার্পণ করল, মূলত এই রক্তদান শিবির থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের জন্যেই বিশেষ করে করা হয়।

উলুবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তরের সভাপতি বিমল দাস, মল্লিকা সাউ,ক্লাবের সম্পাদক সঞ্জয় দত্ত সহ ক্লাবের অন্যান্যরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *