সোমা দেবনাথ দাস (বালি, হাওড়া)

আমি নিজেই নিজেকে যত ভেঙেছি,
আবার নিজেই নিজেকে তুলে ধরেছি।
আমিও বলতে পারতাম অনেক কথা,
কিন্তু আমি চাইনি তোমাদের দিতে ব্যথা।
তোমরা আমাকে বারবার বানিয়েছো হাসির খোরাক,
আমি বুঝেও তোমাদের করিনি কোনো আঘাত।
আমি শান্তিতে বিশ্বাসী, আমি ভালোবাসার পূজারী;
আমি চাই না কেউ হোক হিংসার ভিখারি।
আমি চাই সব সময় করতে কিছু সৃষ্টি,
আমি কখনো চাই না হোক কোনো অনাসৃষ্টি।
আমাকে তোমরা যতই করেছো অপমান,
আমার নিজের প্রতি বেড়ে গেছে ততই সম্মান।
আমাকে যারা করেছো অবহেলা, অসম্মানের পাত্রী,
আমি তাদের থেকে নিজেকে করে নিয়েছি
অনেক দূরের যাত্রী।
আমি কে এখন—আমি নিজের কাছেই প্রশ্ন করি,
নিজেকে পেয়েছি আজ, তাই নিজের কাছেই নিজেই সবচেয়ে দামী।