আমার মা

অরিন্দম ব্যানার্জ্জী (গুসকরা, পূর্ব বর্ধমান)

মা যে আমায় জন্ম দিলো সহ্য করে ব্যাথা,
তাই তো আমি উচ্চস্বরে বলিনা কোনো কথা।

মা গো তুমি চরণতলে দিয়ো একটু ঠাঁই,
তোমার মতো শুভাকাঙ্ক্ষী এই জগতে নাই।

ছোট থেকে মা গো তুমি করলে আমায় বড়ো, অনেক স্বপ্ন বুকে নিয়ে দু চোখ জলে ভরো।

তোমার মুখের হাসি হোলো আমার জীবনের সুখ, সব ক্লান্তি ভুলে যাই মা যখন দেখি তোমার মুখ।

তোমার মতো মা জননী ঘরে ঘরে থাকুক, সন্তানরা যত্ন করে আনন্দেতে রাখুক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *