আমার শহর বর্ধমান

সুবিমল মুখার্জ্জী (পূর্ব বর্ধমান)

“আমার শহর বর্ধমান”
তোমার শহর বর্ধমান।।
যেন স্বপ্নে দেখা রাজকন্যার
প্রেমেই বিভোর বর্ধমান।।

পাখীর ডাকে ঘুম ভাঙানো
কলকাকলির বর্ধমান।।
গভীর রাতে সুরের মায়া
আমার তুমি বর্ধমান।।

দেব-দেবীদেরই মন্দিরে
ওই পূজোয় মাতে বর্ধমান –
নূপুর পায়ে ঝুমুর ঝুমুর
নৃত্য লয়ে বর্ধমান।।

পাঁচ প্রহরের নামাজ পড়া
মসজিদেরই বর্ধমান,
সকাল সাঁঝে ঘন্টা বাজে
গীর্জা ঘরে বর্ধমান।।

সূর্য্য ওঠে নীল আকাশে
কলরবের বর্ধমান –
গাড়ীর চাকায় গতির সাথে
পাল্লা দিল বর্ধমান।।

ভালবাসার চুমকি মালা
সবুজ ফসল বর্ধমান-
কবির খাতায় বইয়ের পাতায়
ফুলের শহর বর্ধমান।।

গানের শহর বর্ধমান
প্রাণের শহর বর্ধমান-
মনের ঘরের জানালা দিয়ে
বৃষ্টি ভেজা বর্ধমান।

সত রঙেরই ফুলের মালা
গলায় পড়ে বর্ধমান –
সপ্ত-সুরে জয়ের হাসি
আমার মাগো তুমি বর্ধমান।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *