মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

বরফের দেশ, অপরূপ আলোর রোশনাই
বড়দিনে কচিকাচাদের আনন্দ তাই।
ব্লগা হরিণ হড়কে নিয়ে স্লেজগাড়ি
সান্তাবুড়ো আসবে নিয়ে খুশির ঝুড়ি।
কোন সুদূরে তার বাড়িটি? জানা নেই ঠিকানা!
লাল জামা,লাল প্যান্ট হাতে থাকে তার দস্তানা,
পিঠে ঝোলা, কোমরে বেল্ট, মাথায় লাল টুপি
সান্তাবুড়ো উপহার দিয়ে যায় চুপিচুপি।
পাকা চুল, পাকা দাঁড়ি, হাসি মুখো গোলগাল চেহারা
আসবে কখন সান্তাবুড়ো রাত জেগে দিই পাহারা।
কিন্তু কখন ঘুমের দেশে যাই চলে
সকাল হতেই উঠতে এসে মা বলে।
চোখ খুলতেই মনে পরে সেই সান্তাবুড়োর কথা
হাতড়ে দেখি বালিশের নীচে গিফ্টটি আমার রাখা।
সান্তা তুমি প্রতিবছর খুশির ঝুলি আনো।
তোমার জন্যও আছে উপহার, কি জানো?
দিয়েছো আমায় প্রতিবছর উপহারে খুশির মেলা
সান্তা সাজা বাবা আমার, এবার তোমায় দেবার পালা।