আমি সচেতন

পপি সূত্রধর (বাংলাদেশ)

শহর জুড়ে কত সংঘাত ভ্যাবিচার,
তাতে আমার কিছু যায় না আসে,
চোখের সামনে অবিচার, অন্যায়,
কই আমার চোখে না কিছু ভাসে।

ক্ষমতা আমার আকাশচুম্বী
আমি রক্ত পিপাসু,আমিই জম্বি,
আমার হাসির তুমুল ঝড়,
লালসা আমার আপন বাকি সব পর।

আমার চোখে বাঁধা কাপড় কালো,
আমার সব ঠিকই আছে
যায় না আমার কিছু, সম্ভ্রম কার গেলো।

আমি বেশ দয়ালু ঐ স্বার্থ অনুযায়ী
অনাহারে মরছে কে দেখার সময় নেই
আমি কিছুটা মিতব্যয়ী।

বাতাসে ভাসছে ধোঁয়াটে গন্ধ
গায়ে পড়ছে আগুনের ছাই
পুড়ে মরেছে কে?
হয়না সে তো আমার ভাই।

খিলখিলিয়ে হাসি নিজে হলে সফল
একটু মুচড়ে দিই চেষ্টারতকে
যেনো সব হয় তার বিফল।

আমি খুব মহাজ্ঞানী ভদ্রলোক,
অন্যের উন্নতি, আনন্দে
একটু হয়ে যায় শোক।

ভাই কিসের ভেদাভেদ?
নর নারী সব সমান।
লেখালেখিতে রাখি সীমাবদ্ধ
ঝংকার ধরা আমার জ্ঞান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *