আম্বেদকরের জন্মজয়ন্তীতে ও বাসন্তী পূজার মণ্ডপের উদ্বোধনে উপস্থিত বিধান উপাধ্যায়

কৌশিক মুখার্জী: সালানপুর:- চিত্তরঞ্জন ও দেশবন্ধু পার্কে বাবা সাহেব আম্বেদকরের ১৩৩তম জন্মজয়ন্তীতে উপস্থিত বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তাছাড়া এদিন তিনি সর্ব প্রথম চিত্তরঞ্জন ৮৫নম্বর রাস্তায় ইয়ুথ ফেডারেশন ক্লাবের দ্বারা আয়োজিত বাসন্তী পূজার মণ্ডপেরও উদ্বোধন করেন।তারপর চিত্তরঞ্জন রবীন্দ্রমঞ্চে অনুষ্ঠিত অল ইন্ডিয়া রেলওয়ে এম্পলয়েস অ্যাসোসিয়েশন চিত্তরঞ্জন শাখার দ্বারা আয়োজিত বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হন।সেখান থেকে তিনি হিন্দুস্তান কেবেলসের দেশবন্ধু পার্কে অখিল ভারত অনুসুচিত জাতি জন জাতি কর্মচারী পরিষদ এবং রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবেলস পূর্ন বাসন সমিতির দ্বারা আয়োজিত বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হন।তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, তৃণমূল নেতা ভোলা সিং সহ তৃণমূল কর্মীবৃন্দরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *