মুনমুন মুখার্জ্জী (বার্ণপুর)

হয়রানি ভোগ করে যখন দেশের আপামর জনগণ
বাংলা আবার পথ দেখাতে এগিয়ে আসে তখন।
অন্যান্য নেতারা যখন রুটিনমাফিক বিরোধ করে
মমতা একাই কাঁপিয়ে দিতে মাঠে ময়দানে লড়ে।
সুপ্রিম কোর্টে আমজনতার হয়ে প্রশ্ন করেন তিনি
লাইভ স্ট্রিমিং দেখল সবাই, বিরোধিতা করেন মূর্খ যিনি।
কেউ তাঁর ইংরেজিতে ভুল ধরে, কেউ হিন্দি বলা নিয়ে হাসে
আমবাঙালি বিশ্বাস করেন দিদি আছেন তাঁদের পাশে।
ভুলভাল ব্যাখ্যা করে যারা তারা নাকি সর্বহারাদের নেতা
কিন্তু সর্বহারা সবই বোঝে, তাই দেয় না কোনো পাত্তা।
১৫০ গ্রামের তত্ত্ব নিয়ে যারা নেমেছিল বাংলার পথে
SIR -এর হয়রানির বিরুদ্ধে দেখিনি একটা কথা বলতে।
শিক্ষকদের চাকরি খেয়ে যারা ঢেকুর তুলত রোজ
শুনানির নামে মানসিক অত্যাচারের করেনি তারা খোঁজ।
বাংলার উপর দিল্লির আক্রোশে এখনও যারা চুপ আছে
তারা বিপদে পড়লেই বুঝবে কোন দুনিয়ায় আছে।