আয়ুর্বেদিক ওপিডির উদ্বোধন হল জামুড়িয়া আখলপুর স্বাস্থ্য কেন্দ্রে

সংবাদদাতা: জামুড়িয়া ১৪ নভেম্বরঃ- বৃহস্পতিবার আয়ুর্বেদ দিবসের দিনেই পশ্চিম বর্ধমান জেলায় প্রথম আয়ুষ ওপিডি নামে আয়ুর্বেদিক কেন্দ্রের উদ্বোধন হল জামুড়িয়া আখলপুর স্বাস্থ্য কেন্দ্রে। এই আয়ুর্বেদিক কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ও আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন পশ্চিম বর্ধমান জেলার প্রথম জামুড়িয়ার আয়ুর্বেদিক ওপিডি চালু করা হল। যা অত্যন্ত আদনদের খবর। তিনি জানান যাতে রোগিদের চিকিৎসা ও ওষধ পরিষেবার কোনো অসুবিধা না হয় তার জন্য বিনামুল্যে পরিষেবা দেওয়া হবে। আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় বলেন, রোগিদের চিকিৎসার পাশাপাশি বিনামুল্যে পরামর্শ দেওয়া হবে। এছাড়াও এই আয়ুর্বেদিক কেন্দ্রের প্রনায়ম ও যোগবিয়ামের প্রশিক্ষণ দেওয়া হবে যা বিনামুল্যে। এদিনের উদ্বোধনী অ্নুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অখালপুর স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচও ডাঃ অবিনাশ বেসরা, আয়ুর্বেদিক ডাক্তার রাজেন্দ্র শর্মা, ডেপুটি সিএমও ডঃ অনন্যা ঘোষাল, ডঃ শান্তনু ঘোষাল প্রমুখ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *