আয় আরেকটু বাঁচি

রাজা চৌধুরী (রাণীগঞ্জ, পশ্চিম বর্ধমান)

দুপুর গড়িয়ে হচ্ছে উপুড়,আয় আর একটু সময় বাঁচি,
খুব দেরি নাই সূর্য ডোবার আয় আর একটু সময় যাচি।

সবাই কত অসহায় যখন তখন,তবুও চারিদিকে কতো শত লোক,
নিজেকে ভালোবেসে দ্যাখো, ঘুচে যাবে কষ্ট কেটে যাবে শোক।

কেউ নই একা,শুধু চোখমেলে দেখা,সবাই সবারই আপনজন,
নিজেকে নিজে রাখতে ভালো,হাতে হাত রাখার খুব প্রয়োজন।

সময়ের স্রোতে ভেসে যেতে যেতে খুঁজে নাও জীবনের মানে,
কতটা সময় বাকি আছে আর, বলো কেই বা আর জানে।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *