আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে  নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল

বাইজিদ মণ্ডল: বারুইপুর:– আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে বেসামাল পরিস্থিতি। শেষ পর্যন্ত প্রতিবাদ জানাতে পথে নেমেছে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বারুইপুর পদ্মপুকুর পাম্প থেকে এই বিক্ষোভ প্রতিবাদী মিছিল বের হয় এবং গোটা শহর পরিক্রমা করে বারুইপুর রবীন্দ্র ভবন পর্যন্ত এসে শেষ হয়। কমবেশি এই মিছিলে কায়েক হাজার এর উপর পুরুষ এবং মহিলা অংশগ্রহণ করেন। আর জি কর মেডিকেল কলেজের প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে ক’দিন ধরেই চলছে ধিক্কার, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। আজ ২৮ শে আগষ্ট এই নিন্দনীয় ঘটনায় দোষীদের শাস্তি, এবং ন্যায় বিচার চাইছে সমস্ত রাজ্যের মহিলা থেকে পুরুষ। এই বিক্ষোভ মিছিল থেকে জানা গেছে একজন এমবিবিএস পাশ করা তরুণী চিকিৎসক যিনি পোস্ট গ্রাজুয়েট করার জন্য হাসপাতালে কর্মরত ছিলেন তার এইভাবে হাসপাতালের ভেতর খুন এবং ধর্ষণ শুনেই গা শিউরে উঠছে। ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে বাবা-মা হিসেবে আমরাও আতঙ্কিত।এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেষ পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মহিলা ও পুরুষ নেমেছেন পথে ন্যায় বিচারের জন্য।সাধারণ মানুষ এই বিক্ষোভ প্রতিবাদী মিছিলে পা মেলালেন । বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান যতদিন না পর্যন্ত আর জি কর ডাক্তারের খুনিদের সকল কে চিহ্নিত করে ফাঁসি ও উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল চলতে থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *