আরজিকর কান্ডের প্রতিবাদে  বিজেপির মিছিল আসানসোলে

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনার ক্ষোভ সারা রাজ্যের সাথে ছড়িয়ে পড়েছে আসানসোল শিল্পাঞ্চলে।
আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক কে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।মঙ্গলবার বিকেলে আর জি কর কান্ডের প্রতিবাদে আসানসোলে মিছিল করলো বিজেপি।মঙ্গলবার বিকেলে আসানসোল বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করা হয়। এদিন আসানসোল কর্পোরেশন মোড় থেকে আসানসোলের হটনরোড মোড় পর্যন্ত মিছিলটি করা হয়। মিছিলের শেষে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়।সাথে হটন রোড মোড়ে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী,জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

এদিন অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতা পুলিশ এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আমাদের কাছে যে খবর আছে, একজন সাংসদ পালিয়ে গিয়েছেন এবং কলকাতা পুলিশের কমিশনার তাকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদস্বরূপ, আমরা তার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছি, যিনি সবাইকে তার ক্ষমতার প্রদর্শন দেখান। আজ হাইকোর্ট এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, যা আমাদের জন্য স্বস্তির এবং এইভাবে তার পরিবার এবং বাবা-মা বিচার পাবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *