আরজিকর ঘটনার প্রতিবাদে আসানসোল জেলাশাসক কার্যালয় অভিযান বিজেপির

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।সবার একটাই দাবি ‘উই ওয়াণ্ট জাস্টিস’। সোমবার রাজ্য জুড়ে বিজেপি জেলাশাসক কার্যালয় অভিযানের ডাক দেওয়া হয়।সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের কার্যালয়ও ঘেরাও করার ডাক বিজেপি। এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে জেলাশাসকের কার্যালয় অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, জেলা সম্পাদক অভিজিৎ রায়।আসানসোল জেলা শাসক কার্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে। ভাঙা হয় আসানসোলের সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতাল মোড় সংলগ্ন রাস্তায় লাগানো পুলিশের প্রথম ব্যারিকেড। এখানে পুলিশ বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। সেখান থেকে বিজেপির নেতা ও কর্মীরা জেলাশাসক কার্যালয়ের দিকে দৌড়তে শুরু করে কিন্তু জেলাশাসক কার্যালয় যাওয়ার রাস্তায় একটি বেসরকারি হাসপাতালে সামনে লাগানো দ্বিতীয় ব্যারিকেডে আটকে যান বিজেপির নেতা ও কর্মীরা। উত্তেজিত বিজেপির কর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সেটা ভাঙতে পারেনি। তাই কর্মী ও সমর্থকদের নিয়ে বিজেপির নেতারা সেখানে রাস্তায় ধর্ণায় বসে পড়েন।
এদিন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী বলেন রাজ্য কমিটির ডাকে এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয় অভিযান করা হচ্ছে। পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। তাই আমরা ব্যারিকেডের সামনে বসে পড়েছি। আমরা জেলাশাসক কার্যালয়ে যাবোই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *