আরজিকর ঘটনার প্রতিবাদে চবকার যৌণ কর্মীদের মোমবাতি মিছিল

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনার ক্ষোভ সারা সারা দেশ জুড়ে প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের কুলটি বিধানসভার চবকা দুর্বার সমিতির উদ্যোগে চবকার যৌণ কর্মীরা চবকা দুর্বার অফিস থেকে দিশা যৌণ পল্লী পর্যন্ত এক মোমবাতি মিছিল করে।
প্রসঙ্গত, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ই আগস্ট এক দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসককে চারতলার সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে ধর্ষন করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রমাণ সাপেক্ষে একজনকে পুলিশ গ্রেফতার করে।এই ঘটনায় অভিযুক্তর ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন সারা রাজ্যের স্বাস্থ্য কর্মী সহ চিকিৎসক, আইনজীবী সহ সাধারণ মানুষ। শুক্রবার চবকা দুর্বার সমিতির উদ্যোগে চবকার যৌণ কর্মীরা চবকা দুর্বার অফিস থেকে দিশা যৌণ পল্লী পর্যন্ত এক মোমবাতি মিছিল করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *