আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আসানসোল জেলা হাসপাতালে মৌন বিক্ষোভ চিকিৎসকদের 

কৌশিক মুখার্জী: আসানসোল:- আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক কে ধর্ষণ ও খুনের ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে মৌন বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। কালো ব্যাচ বেঁধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মৌন বিক্ষোভ দেখান। আসানসোল জেলা হাসপাতালের স্বমেডিকেল অফিসার সঞ্জীত চট্টোপাধ্যায় জানান, যে ঘটনা ঘটেছে তাতে আমরা শিহরিত। আমরা ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তার সঠিক বিচার চাই। তার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তার জোরদার করা হোক এমন দাবি আমরা তুলেছি। আমরা পুলিশ কমিশনারের কাছে যাব আগামী দিনে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আমরা এই বিষয়ে দাবি জানাবো। আমাদের মহিলা স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *