আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করতে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-  

আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ সিং আলুওয়ালিয়ার সমর্থনে রবিবার শিল্পাঞ্চলের বুধা মাঠ থেকে মহিশিলা কলোনির বটতোলা বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় রোড শো করবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন প্রায় পৌনে বারোটা নাগাদ হেলিকপ্টার করে বুধা মাঠে নামেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আলুওয়ালিয়ার সমর্থনে মিঠুন চক্রবর্তীর এদিনের এই রোড শোতে উপস্থিত হয়েছিলেন আসানসোলের বহু বিজেপি কর্মী সমর্থক। এদিন মিঠুন চক্রবর্তী শহর আসানসোল এস বি গড়ায় রোড থেকে রোড শো করে পার্শ্ববর্তী এলাকায় মহিশিলা পৌঁছবেন বলে জানা গেছে। মিঠুন চক্রবর্তীর এই রোড শো এর পর আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং সমর্থকরা বাড়তি অক্সিজেন পাচ্ছে পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে এবং আজকের এই জমায়েত বলে দিচ্ছে আলুওয়ালিয়ার জয় এখন সময়ের অপেক্ষা এমনই মত জেলার বিজেপি নেতৃত্বের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *