আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ সিং আলুওয়ালিয়ার সমর্থনে রবিবার শিল্পাঞ্চলের বুধা মাঠ থেকে মহিশিলা কলোনির বটতলা বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় রোড শো করতে দেখা গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
এই রোডশো এসবি গরাই রোডের ইসমাইল মোড়, আসানসোল জেলা হাসপাতাল মোড় থেকে দুপুর দেড়টা নাগাদ মহিশীলা কলোনির বটতলা বাজারে এসে শেষ হয়।আলুওয়ালিয়ার সমর্থনে মিঠুন চক্রবর্তীর এই রোডশোতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষনেন্দু মুখার্জী, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, জেলা সম্পাদক অভিজিৎ রায়, প্রশান্ত চক্রবর্তী সহ আরও অনেকেই।তার এই রোডশোকে ঘিরে গোটা রাস্তায় সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। আসানসোলে প্রচণ্ড গরমের মধ্যে রোড শো করার প্রশ্নের উত্তরে মিঠুন বলেন এত মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছেন তো তারা কি চান। তাদের উচ্ছাস, উৎসাহ দারুণ। আর আমাদের প্রার্থী একাধিক বারের এমপি। আমার মনে হয়, এখানকার মানুষেরা এই প্রার্থীকেই ভোট দেবেন।
এদিকে, মিঠুনের রোড শোয়ের একেবারে শেষে মহিশীলা কলোনির বটতলা বাজার এলাকা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়।মিঠুন চক্রবর্তী বটতলা বাজারের একটু আগে হুড খোলা গাড়ি থেকে নেমে পড়েন। তিনি সামান্য কিছুটা হেঁটে যে সব মহিলা ঢাক বাজাচ্ছিলেন তাদেরকে সম্মানিত করে গাড়িতে উঠে পড়েন। সেই গাড়ি সোজা চলে যায় আসানসোলের জিটি রোডের উষাগ্রামের একটি বেসরকারি হোটেলে। এরপর হঠাৎ করেই বটতলা বাজারে বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। শুরু হয় হট্টগোলে। তাদের দাবি দুই ঘণ্টা ধরে মিঠুন চক্রবর্তীর অপেক্ষায় ছিলাম। কিন্তু মিঠুন চক্রবর্তী পৌঁছনোর সঙ্গে সঙ্গে দেখা না করে গাড়িতে বসে চলে যান। এই খবর পেয়ে বিজেপি নেতারা তাদেরকে শান্ত করেন। নেতারা বলেন, সবাই মহাগুরুকে দেখতে চান। তাই এটা হয়েছিল। তেমন কিছু নয় তবে, এই গরমে রোদের মধ্যে রোডশো করে ক্লান্ত হয়ে যায় মিঠুন চক্রবর্তী।যদিও পরে মিঠুন বলেন, আমি ক্ষমা চাইছি, এটা বিজেপি কর্মীদের দোষ নয় ওটা আমার দোষ আমি আর পারছিলাম না আমার পা দুটো থর থরিয়ে কাঁপছিল। আমি তাদের কাছে ক্ষমা চাইছি। বিজেপি প্রার্থীদের কোন দোষ নেই আমি স্যারকে বললাম যে স্যার আমি আর পারছি না।
মিঠুন চক্রবর্তীর এই রোড শো এর পর আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং সমর্থকরা বাড়তি অক্সিজেন পাচ্ছে পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে এবং আজকের এই জমায়েত বলে দিচ্ছে আলুওয়ালিয়ার জয় এখন সময়ের অপেক্ষা এমনই মত জেলার বিজেপি নেতৃত্বের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *