প্রান্তিক কাপড়ী (হলদিয়া)

আলো-ছায়ার “প্রাগৈতিহাসিক”
চলছে নিরন্তর প্রতিযোগিতা।
ধরাতলের সূর্যাস্ত থেকে সূর্যোদয়,
আদি -অন্তে পুনরায় ,বারংবার।
অস্তিত্বের সত্ত্বা বিসর্জনের নাগপাশে উন্মাদ,
অবশেষে ভ্রান্তির আস্তরণ ভেদে, চেতনার অঙকুরে –
সময়ান্তের ময়নাতদন্তের বয়ানের ক্যানভাসে,
আলোছায়া একে অপরের সহোদর।
আলো থাকলে ছায়া থাকবে,
দুজনের প্রতিদ্বন্দ্বিতা তাই অবান্তর।।