আসন্ন গঙ্গা সাগর মেলা উপলক্ষ্যে অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে

রমেশ রায়, দক্ষিণ ২৪ পরগনা:-                    আসন্ন গঙ্গা সাগর মেলা উপলক্ষ্যে অগ্নিনির্বাপক ব্যবস্থাকে জোরদার করা হল। এবারে আরও চারটি অস্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। শুক্রবার মেলার প্রস্তুতি খতিয়ে  দেখার পর নিজের দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জিবি ডি এ চেয়ারম্যান শ্রীমন্ত  কুমার মালি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে  সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, গতবার ১৪টি অস্থায়ী দমকল কেন্দ্র ছিল। সেটা এবার বাড়িয়ে ১৮ করা হল। পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে কোথাও কোনও খামতি রাখা হবে না। জানা গিয়েছে, এই ১৮টি দমকল কেন্দ্রের মধ্যে ১১টি মেলা গ্রাউন্ডের আশপাশে থাকবে। বাকি ৭টি অন্যান্য স্থানে থাকছে। মেলায় অগ্নিনির্বাপক ব্যবস্থার দায়িত্বে থাকছে ৩৫৮ জন। এর মধ্যে দপ্তরের শীর্ষ আধিকারিক থেকে দমকল কর্মী সবাই আছেন।ভিড়ের মধ্যে বড় ইঞ্জিন পৌঁছাতে সমস্যা হয়, তাই দ্রুত পরিষেবার জন্য মোতায়েন থাকছে ৭৫টি বিশেষ ফায়ার ফাইটিং বাইক। এছাড়াও ১১টি বিশাল অগ্নিনির্বাপণ ট্যাঙ্কার প্রস্তুত রাখা হচ্ছে, যার প্রতিটির সঙ্গে ৩টি করে ফায়ার পাম্প যুক্ত থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *