আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে হিরাপুর থানার উদ্যোগে পূজো কমিটিদের সাথে বৈঠক

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আসন্ন দুর্গাপুজো উপলক্ষ‍্যে বুধবার আসানসোল শিল্পাঞ্চলের বার্নপুরের প্রান্তিক ক্লাবে হিরাপুর থানার পক্ষ থেকে হিরাপুর থানা এলাকার বিভিন্ন পুজোকমিটি ও উদ‍্যোক্তাদের নিয়ে বিভিন্ন প্রশাসনিক দফতরের আধিকারিক দের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।জানা গেছে হিরাপুর থানা এলাকায় ৯০ টি পূজো কমিটি কে নিয়ে এই বৈঠক। যেখানে পুজো কমিটিগুলিকে বেশি সংখ‍্যক সেচ্ছাসেবী রাখার বিষয়ে বলা হয়। একই সাথে মণ্ডপ এলাকাগুলিতে সিসিটিভির ব‍্যবস্থা সহ অগ্নি নির্বাপক ব‍্যবস্থা আবশ‍্যকিয় করা হয়।পুজোর সময় যানজট নিবারণে লক্ষ‍্যে নজর দেওয়া নিয়েও আলোচনা করা হয়। সাধারণ মানুষ যেনো সুষ্ঠ ভাবে পূজা মণ্ডপ পরিক্রমা করে বাড়ি ফিরতে পারে সেইদিন খেয়াল রাখার জন্য বলা হয়।
এদিন আসানসোলের দমকল ওসি দেবায়ন পোদ্দার দুর্গাপুজো কমিটি উদ্যেশ্যে বলেন, আপনারা যে প্যান্ডেলটা তৈরি করবেন কোন বাউন্ডারি ওয়াল বা কোন পার্মানেন্ট স্ট্রাকচার থেকে ৪ ফিট ফাঁকা রেখে করবেন। কোন দুর্ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন এবং আমাদের আসানসোল ফায়ার বিগ্রেড এর 03412304506 নাম্বারে যোগাযোগ করবেন।
আসানসোল পৌর নিগমের থেকে বলা হয় নদীতে প্রচুর পরিমাণে জলের কারণে আমরা বিভিন্ন কাজ করার সুযোগ পাইনি, জল একটু কমলে আমরা আমাদের কর্পোরেশনের তরফে সেই কাজগুলো করে দেব।

উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দিপ কারা, এসিপি হিরাপুর ঈপ্সিতা দত্ত, এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী, সিআই হিরাপুর অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, হিরাপুর ট্রাফিক গার্ড আধিকারিক প্রশান্ত মাঝি, বার্নপুরের সেইল আইএসপির আধিকারিক, আসানসোল ফায়ার সার্ভিসের আধিকারিক, বিদ্যুৎ বিভাগ, রেলের বাহিনী, রেল পুলিশ সহ অন্যান্যরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *