আসন্ন লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা পানুড়িয়াতে, উপস্থিত বাবুল সুপ্রিয়

কৌশিক মুখার্জী: বারাবনি:-

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আসানসোলের সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় পানুড়িয়া আমবাগান হাসপাতাল ময়দানে।এদিন সভায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ।
এদিন বাবুল সুপ্রিয় বলেন, মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ২২৪৭ সালে ভারতের কি হবে সেই নিয়ে আলোচনা শুরু করেছেন। মোদি এটা গ্যারান্টি দিচ্ছে। আরে এটা গণতন্ত্রের প্রতি অপমান। কিছুতো বিনয়ী দেখান এটা ভোট হতে চলেছে মানুষ ভোট দেবে, ভোট দেওয়ার আগেই বলে দিচ্ছেন স্বঘোষিত তিনবার প্রধানমন্ত্রী হচ্ছেন ঘোষণা করে দিচ্ছেন আপনি কি কি ডিসিশন নিতে চলেছেন সেগুলো বলে দিচ্ছেন। আপনি চুনাও প্রচারে বলছেন। এইভাবে গণতন্ত্রের মানুষকে অপমান করা গণতন্ত্রে এরকমভাবে কেউ অধিকার পায়নি। যারা এভাবে চেয়েছে তিন হাজার কোটি টাকায় বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি হয়েছে বিজেপি সরকারের আমলে। তাতে আপনার দৈনন্দিন জীবনের কি কোন পরিবর্তন হয়েছে ? বেকার যুবকদের কাজের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদি তা রাখতে পারেননি। সেই নরেন্দ্র মোদি যখন বলেন, ৪২ টা আসনের মধ্যে ৪২ টা পেতে হবে এই রাজ্যে। তখন আপনারা ভাববেন না, এর আগেই যারা তার দলের সাংসদ ছিলেন তাদের অনেককেই এবারে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাদেরকে এবারের ভোটে টিকিট দেওয়া হয় নি। অর্থাৎ তারা কাজ করেননি।
কিন্তু ভাবুন আপনাদের প্রত্যেকের ঘরে লক্ষী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী ,
ও ঐক্যশ্রীর মতো কত প্রকল্প মুখ্যমন্ত্রী তথা দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ বলেন আমাদের লিড যা ছিল তার থেকে বাড়ানোর চেষ্টা আমরা নিশ্চয়ই করব এবং জনজোয়ারে বিগ্রেডে আসানসোল থেকে কম করে তিন হাজারের বেশি কর্মীরা পৌঁছাবেন এবং শত্রুগণ সিনহা আসানসোল থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এটা আশা রাখি যার কারণে পবন সিং আসানসোল থেকে ভয়ে পালিয়ে গেল।


এদিন নির্বাচনী প্রস্তুতি সভার মধ্য দিয়েই ১০তারিখে ব্রিগেডে জনগর্জন সভায় যাওয়ার জন্য বারাবনির মানুষকে আহ্বান জানানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *