আসন্ন লোকসভা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

কৌশিক মুখার্জী: কুলটি:-

লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই ভোটের দামামা প্রায় বেজে গেল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনো রকম কোনো সন্ত্রাস না ছড়াই ও আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ‍্যে কেন্দ্রীয় বাহিনীর আসা শুরু হয়ে গিয়েছে।কেন্দ্রীয় বাহিনীর তিন কোম্পানি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত এলাকায় পদার্পন করে।মূলত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতেই রাজ‍্যে কেন্দ্রীয় বাহিনীর আসা।এদিন কুলটি থানার অন্তর্গত এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় ও এলাকায় টহল দিতে শুরু করে কুলটি থানার অন্তর্গত সিয়ালডাঙ্গা, খিলান ধাউড়া, লালবাজার সহ কুলটি থানার বিভিন্ন এলাকা রুটমার্চ করেন।উপস্থিত ছিলেন কুলটি থানার ভারপ্রাপ্ত অধিকারীক, এসিপি কুলটি সহ এক কোম্পানি কেন্দ্র বাহিনী।পাশাপাশি স্থানীয় লোকেদের সাথে কথা বলে।নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে জন সাধারণের মধ‍্যে অভয় প্রদান করে।এর ফলে স্থানীয় লোকেরা খুশি ব‍্যক্ত করে।জানা গেছে আগামীদিনে প্রয়োজন ভিত্তিক আরো কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে এলাকায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *