আসানসোলের বিদ্যালয়ে উদযাপিত হলো বার্ষিক অনুষ্ঠান

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষাকর্মী সহ এলাকার একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহের সঙ্গে আসানসোলের সুপরিচিত নর্থ পয়েন্ট স্কুলে উদযাপিত হলো বার্ষিক অনুষ্ঠান। 

প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা  প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শচীন্দ্র নাথ রায়। পরে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন পরিচালন সভাপতি মিতা রায় এবং অধ্যক্ষ শ্রী রাজীব শ সহ অন্যান্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমত্মানন্দ জি মহারাজ। 

অনুষ্ঠানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তাদের পরিবেশিত নৃত্য, সঙ্গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলবদ্ধ কাজের দক্ষতা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাণবন্ত প্রতিভা প্রদর্শিত হয় এবং সামগ্রিক শিক্ষার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. উদয় বন্দ্যোপাধ্যায়। তিনি তার বক্তব্যে শিক্ষাগত উৎকর্ষের পাশাপাশি সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়টির প্রচেষ্টার প্রশংসা করেন।

স্বামী সৌমত্মানন্দ জি মহারাজ দায়িত্বশীল নাগরিক গঠনে মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, শৃঙ্খলা এবং চরিত্র গঠনের গুরুত্বের উপর জোর দেন।

শচীন বাবু বলেন, শিক্ষার্থীদের উন্নতমানের পাঠদানের পাশাপাশি তাদের সার্বিক বিকাশ ঘটানোর প্রতি আমাদের সজাগ দৃষ্টি থাকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *