আসানসোলের বুকে চিটফান্ডের রমরমা, আরো একটা চিটফান্ডের কোটি টাকার প্রতারণা

সংবাদদাতা: আসানসোল:-সারদা, রোজভ্যালি, সাহারা সহ বিভিন্ন চিটফান্ডের পর এবার আসানসোল শিল্পাঞ্চলের বুকে পরপর দুটো চিটফান্ডের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার প্রতারণার বিরুদ্ধে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল রবিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ দেখান এবং আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জমা করার সাথে এফআইআর করেন। অগ্নিমিত্রা পাল জানান গত মাসে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেলার চেয়ারম্যান শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদ সাড়ে তিনশো কোটি টাকার প্রতারণা করেছিলেন তারপর গতকাল রাত্রে আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, বিহার, ঝাড়খণ্ড, ছত্রিশগড় থেকে কয়েকশো প্রতারিত জনগণ তার কাছে এসে অন্য এক চিটফান্ডের কথা জানায়। সেখানে প্রায় দুশো কোটি টাকার প্রতারণা হয়েছে বলে জানানোর পর রবিবার দুপুরে তাদের নিয়ে আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ এবং চিটফান্ডের মালিকের নামে প্রতারণার অভিযোগ জমা করেছেন। তিনি জানান এরোটনিক এ্যাগ্রিকালচার এন্ড সাপোর্টিং ইন্ডিয়া ডেভেলপমেন্ট নামে চিটফান্ডের মালিক ফইয়াজ আহমেদ এবং তার ভাই মহঃ নাদিম তাদের সাথে যৌথভাবে অংশীদার বিজয় পন্ডিত, সাকির আনসারি, সাবির আলি এবং রোহিত রান্না এরা সারা ভারতে বিভিন্ন জায়গায় এনজিওর মাধ্যমে পয়সা সংগ্রহ করেছেন এবং পয়সা দেবার নামে সবাইকে চেক দিলেও সেগুলো বাউন্স করেছে। তার দাবি সাতদিনের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও জানান মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার আমলে সারদা,রোজভ্যালি, সাহারা সহ বিভিন্ন চিটফান্ডের কথা জানা গেছে এবং চিটফান্ডের সাথে জড়িত তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রেপ্তার হয়েছে এবং বর্তমানে আসানসোল শিল্পাঞ্চলে দুটো চিটফান্ডের মাধ্যমে প্রায় পাঁচশো কোটি টাকার প্রতারণা হয়েছে এবং এই চিটফান্ডের খবর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এবং পুলিশের সম্মতিতে চিটফান্ডের রমরমা ব্যবসা চলছে। এক সপ্তাহের মধ্যে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *