আসানসোলের স্কুলে চারটি নতুন ক্লাসরুমের উদ্বোধন

সংবাদদাতা: আসানসোল:- আসানসোল চেলিডাঙ্গা বয়েজ হাইস্কুলে “রাউন্ড টেবিল ইন্ডিয়া” নামে সংগঠনের পক্ষ থেকে চারটি নতুন শ্রেণীকক্ষ বা ক্লাসরুম তৈরি করা হয়েছে। সেই ক্লাসরুমের উদ্বোধন উপলক্ষে রবিবার স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শ্যাম সুন্দর আগরওয়াল, সাগর আগরওয়াল, অঙ্কিত আগরওয়াল, অনুরাগ মিত্তল এবং রাহুল খাড়কিয়া উপস্থিত ছিলেন। স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ পূর্ণ চন্দ্র ঘোষ তাদের  অভ্যর্থনা জানান। এই উপলক্ষে স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অতিথিদের রবীন্দ্র সঙ্গীত এবং স্বাগত সঙ্গীত দিয়ে স্বাগত জানানো হয়।  এরপর স্কুলের পক্ষ থেকে তাদের ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজীব মুখোপাধ্যায় । 

স্কুলের অধ্যক্ষ বলেন, এই স্কুলে ১২০০ র মতো পড়ুয়া পড়াশোনা করে। আমাদের এত পড়ুয়ার জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ ছিল না। শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে চারটি নতুন কক্ষ তৈরি করা হয়েছে। এর জন্য, স্কুলের পক্ষ থেকে, আমরা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই। এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। এরপরে, ফিতে কেটে নতুন কক্ষের উদ্বোধন করা হয়। শিক্ষক এবং অতিথিরা স্কুল চত্বরে বৃক্ষরোপণ করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *