আসানসোলের হটন রোডের দু’ধারে অবৈধভাবে দোকান গড়ে ওঠা নিয়ে নজরদারি পৌর নিগমের

কৌশিক মুখার্জী: আসানসোল:-  সোমবার আসানসোল হটন রোডের দু’ধারে অবৈধভাবে দোকান গড়ে ওঠা নজরদারি পৌর নিগমের। আজ আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং পৌর আধিকারিকরা মিলে হটন রোড এলাকায় গিয়ে অবৈধভাবে যারা দোকান করছে তাদেরকে দোকান সরানো কথা বলে দেওয়া হয়। না হলে পরবর্তীকালে পৌরসভার পক্ষ থেকে অবৈধ দোকানগুলোকে সরিয়ে দেওয়া হবে। অবৈধভাবে   বসে থাকা দোকান গুলোর জন্য পৌর নিগম পক্ষ থেকে রাস্তার পাশে নালী নানু এবং রাস্তা সংস্কার করতে অসুবিধা হচ্ছে। তাছাড়া হাসপাতালে চিকিৎসা করতে যাওয়া রুগীদের সঠিক সময়ে পৌঁছানো নিয়েও অসুবিধা হচ্ছে। এই কারণেই এই উদ্যোগ আসানসোল পৌর নিগমের।

এদিন পরিদর্শন করতে গিয়ে অভিজিৎ ঘটক বলেন অনেকদিন ধরেই অভিযোগ আসছিল। আজ নিজে এসে দেখলাম রাস্তাকে কীভাবে দোকান বানিয়ে আটকে দেওয়া হয়েছে। এই অবস্থাকে মেনে নেওয়া যাবে না। শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে।অটো-টোটোর জন্য নতুন স্ট্যান্ড, সব দখলদারি সরানো হবে।

চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বলেন, ট্র্যাফিক জ্যাম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা ভাবছি গির্জা চার্চের পাশে একটি নতুন অটো-টোটো স্ট্যান্ড বানানো হোক যাতে প্রধান রাস্তায় চাপ না পড়ে। রাজনৈতিক দল হোক বা দোকান,অবৈধ দখল মানা হবে না।

 কংগ্রেস নেতা শাহ আলম বলেন পৌর নিগম গঠনের সময় যানজটমুক্ত আসানসোলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজও শুধু পরিদর্শন আর ক্যামেরা-বাজি চলছে। যদি অভিযান হয়, সবার উপর সমানভাবে হোক।কিন্তু মনে রাখতে হবে,অনেক দোকানদারের জীবিকা এই দখলের উপর নির্ভর করে। অথচ এখনও পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *