আসানসোলে অপহরণ কান্ডে উদ্ধার যুবক, গ্রেফতার ৫

কৌশিক মুখার্জী: আসানসোল:-

আসানসোল পুলিশ কমিশনার দপ্তরের সামনে থেকে কিডন্যাপ ঝাড়খন্ডের এক যুবক।পুলিশ কমিশনার অফিসের পাশে সারদা পল্লীতে এসেছিলো ডাক্তার দেখাতে আসে তিন বন্ধু।সেখানে থেকে রবিবার প্রায় সকাল দশটা নাগাদ তাকে কিডন্যাপ করে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতি।কিডন্যাপ হওয়া যুবকের নাম নুকুল মন্ডল বাড়ি দেওঘর জেলার আসনবনি থানার অন্তর্গত চিত্রা এলাকায়।নুকুল মন্ডলের পরিবার আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ তদন্তে নেমে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী মোড় থেকে  আজ ভৌর চারটে নাগাদ উদ্ধার করে।এর পর নুকুল ও তার বন্ধুদের সাথে কথা বলে পুলিশ।পাশাপাশি ৫জনকে গতরাত্রে গ্রেফতার করে।বুধবার অভিযুক্তদের আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল আদালতে পাঠাবে।পাশাপাশি পুলিশ জানিয়েছে অপহরণ করার পর নুকুলের পরিবারের সদস্য দের ফোন করে প্রায় ২৫লক্ষ টাকা মুক্তিপন চেয়েছিলো অপহরণ কারীরা।তবে দিনের আলোয় এই ভাবে অপহরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সেই নিয়ে উঠছে প্রশ্ন।অভিযুক্ত ৫জনের বাড়ি আসানসোল দক্ষিণ থানা, উত্তর থানা,কুলটি থানার বাসিন্দা বলে জানা যায়।এই অপহরণের প্লানিং ঝাড়খন্ডে বসে করা হয়েছে।ঝাড়খন্ডের বেশ কিছু দুষ্কৃতী যুক্ত আছে তাঁদের সন্ধানে পুলিশ তল্লাশি চলছে ঘটনার পুরো তদন্তে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *