আসানসোলে উদযাপিত হলো আন্তর্জাতিক ভাষা দিবস

আসানসোলে উদযাপিত হলো আন্তর্জাতিক ভাষা দিবস

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার :-

      মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর অনুপ্রেরণায় ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় সারাদেশের সাথে আসানসোল গার্লস কলেজের সেমিনার প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক ভাষা দিবস তথা ভাষা শহীদ দিবস। শহীদ বেদিতে পুষ্প অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন  উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ সংগীত  ছাড়াও আরও অনেক দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও কলেজের ছাত্রীরা। মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য্য নিজেও সংগীত পরিবেশন করেন। মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক সহ বিশিষ্ট গুণীজনেরা এই দিনটির তাওপর্য ব্যাখ্যা করেন।  

       অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নবলম, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) কৌশিক সিনহা, মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল গার্লস কলেজের প্রিন্সিপাল স্বাতী চক্রবর্তী, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অন্যান্যরা। 

       জেলাশাসক বলেন, বাংলা ভাষার একটা আলাদা ঐতিহ্য আছে। এই ভাষাতেই কাব্য রচনা করে প্রথম ভারতীয় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। সুতরাং বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তবেই ভাষা শহীদদের আত্মা শান্তি পাবে।

       মন্ত্রী বলেন, উর্দু আগ্রাসনের বিরুদ্ধে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য সেদিন অসংখ্য বাঙালি প্রাণ দিয়েছিলেন। সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতেই হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *