আসানসোলে ছ’জন কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে ও আসানসোল সংস্কৃতি মঞ্চের সহযোগিতায় সঙ্গীতের মাধ্যমে ছয় কিংবদন্তি শিল্পীকে ” শ্রদ্ধাঞ্জলি “ অনুষ্ঠান উদযাপিত হল পশ্চিম বর্ধমানের আসানসোল শহরের রবীন্দ্রভবনে। 

প্রবাদপ্রতিম শিল্পীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক।   

 

    অনুষ্ঠানে পরিবেশিত ‘বাংলার মাটি, বাংলার জল’ সঙ্গীতে গলা মেলান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। 

           অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহসভাধিপতি বিষ্ণু দেও নুনিয়া , আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, তথ্য সাংস্কৃতি দপ্তরের আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত সহ অন্যান্যরা। অতিথিরা ছয় শিল্পীর ছবিতে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

         জানা গেছে শনিবার ও রবিবার অর্থাৎ দুইদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে ও কিশোর কুমারকে সঙ্গীতের মধ্যে দিয়ে কলকাতার শিল্পীরা শ্রদ্ধা জানাবেন। শেষ দিনে রবিবার সন্ধ্যায় শ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকর,শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মনকে। শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, গৌতম ঘোষ সহ একাধিক শিল্পী দুদিন রবীন্দ্র ভবনে সংগীত পরিবেশন করবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *