আসানসোলে জিপ গাড়ির নতুন শোরুমের উদ্বোধন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার-: আসানসোলের 'জিপ' গাড়িপ্রেমীদের জন্য সুখবর বহন করে নিয়ে এলো স্থানীয় এক ব্যবসায়ী। এতদিন এখানকার ক্রেতাদের 'সিট্রয়েন' ও 'জিপ' কেনার জন্য ছুটতে হতো কলকাতায়। এখন থেকে এখানেই একই ছাদের নীচে এই দুটি গাড়ি কেনার যেমন সুযোগ পাওয়া যাবে তেমনি প্রয়োজনীয় সেলস সার্ভিস ও গাড়ির পার্টসও এখানে পাওয়া যাবে। সৌজন্যে 'ব্যানার্জী জিপ শোরুম'। ২৩ শে অক্টোবর আসানসোলের কালিপাহারির কাছে এই শোরুমটির শুভ উদ্বোধন হয়। 'জিপ' এর সেলস ম্যানেজার সোমনাথ মুখার্জী বলেন, দক্ষিণবঙ্গে এই প্রথম এখানে 'সিট্রয়েন' ও 'জিপ' এর শোরুম উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, নতুন করে 'জিপ' এর পরিচয় করানোর প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই গাড়ি ব্যবহৃত হয়ে আসছে।

'সিট্রয়েন' অনেক পুরনো। এরা দীর্ঘদিন ধরে গাড়ি তৈরি করছে। এখানে গাড়িগুলির অনেক ক্রেতা থাকলেও শোরুম না থাকার জন্য এই গাড়ি কিনতে হলে তাদের কলকাতায় যেতে হতো। এখন আর যেতে হবে না। উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ইতিমধ্যে দুটি গাড়ি বিক্রি করেছি এবং আরও দু'টি গাড়ির বুকিং চলছে। ধনতেরাস উপলক্ষ্যে বিশেষ অফার দেওয়ার পাশাপাশি এখানে জিরো ডাউন পেমেন্ট বা লো ডাউন পেমেন্টেও গাড়ি পাওয়া যাবে। অন্যদিকে সিট্রয়েন ইণ্ডিয়ার ব্র্যান্ড ডাইরেক্টর শিশির মিশ্রা বলেন, দুটি ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়াও থাকছে বেশ কিছু অফার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *