আসানসোলে জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে বিজেপির বিক্ষোভ প্রদর্শন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীর চাকরির নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় রাজ্যকে কাঠ গড়োয়াই দাঁড় করিয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপি আন্দোলনের নেমেছে। আসানসোলে জেলা স্কুল শিক্ষা পরিদর্শকের অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে এদিন মিছিল করে জেলা স্কুল পরিদর্শকের অফিসে আসে বিজেপির কর্মী সমর্থকরা এবং সেখানে এসেছে বিক্ষোভে ফেটে পড়ে তারা। মিছিল যখন শিক্ষা দপ্তরের অফিসের সামনে আসে তখন দেখা যায় সেখানে আগের থেকেই তালা দেওয়া ছিল এবং তারই প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা পালটা তালা দিয়ে দেয়। পাশাপাশি তাদের দলীয় পতাকা ও বেঁধে দেওয়া হয় গেটে। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, গোটা রাজ্যের শিক্ষা দপ্তরেই তালা পড়ে গেছে। বাজারে সবজি বিক্রির মত চাকরি বিক্রি হচ্ছে। শিক্ষা দপ্তরে যখন তালা দেওয়া আছে সাধারণের ঢোকার প্রবেশ নিষেধ তখন আমরাও সেখানে তালা দিয়ে গিয়েছি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো আমরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *