আসানসোলে তৃণমূলের নেতার দাদাগিরির অভিযোগ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলে তৃণমূলের নেতার দাদাগিরির অভিযোগ।এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল।আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ের এক দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে।এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা গেছে ২০১৬ সালে আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায় তার বোনের নামে পৌরনিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন।
কিন্ত দোকান খুলতে গেলে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া দোকান খুলতে বাধা ও দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ আসে।এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌরনিগমে অভিযোগ জানালে পৌরনিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়।নিত্যানন্দ রায় বলেন আসানসোল পৌরনিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারিনি।রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল।সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল।
যদিও এই অভিযোগ অস্বীকার করে রাজু আলুওয়ালিয়া বলেন আসানসোল পৌরনিগমের গোডাউন করবে বলা হয়েছিল।কিন্ত ২০১৬ সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে।এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া।
আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দোকানটা পেয়েছে সে লিখিত অভিযোগ জানানোর পর আইন আইনানুগ ব্যবস্থা করা হয়েছে ও দোকানও খোলা হয়েছে।যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন তৃণমূল দখলদারির রাজীনীতি করে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *