আসানসোলে তৃণমূল কংগ্রেসের মহামিছিলে জনজোয়ার, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা

কৌশিক মুখার্জী: আসানসোল:-

গত শুক্রবার আসানসোলে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল মিছিল বার করা হয়েছিল আসানসোল শহরে,ঠিক তার ৪৮ ঘন্টার মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিশাল মহামিছিল বার করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়,রাণীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জী,জামুডিয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হরেরাম সিং,রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্যনেতা ভি শিবদাসন দাশু, উজ্জ্বল চ্যাটার্জী, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তথা শ্রমিক সংঘটনের সভাপতি অভিজিৎ ঘটক সহ বিভিন্ন নেতৃত্ব।বিশাল মহামিছিলের পর গীর্জা মোড়ে জনসভাও করা হয়।কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই সভাতে তীব্র সমালোচনা করেন তৃণমূলের সমস্ত নেতৃত্বরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *