আসানসোলে থানা ঘেরাও বিজেপির, পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। সবার একটাই দাবি ‘উই ওয়াণ্ট জাস্টিস’। এবার অপরাধীদের শাস্তির দাবিতে শুক্রবার রাজ্যের বিভিন্ন থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায় এর নেতৃত্বে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে।থানার সামনে বিক্ষোভ দেখান বিপুল সংখ্যায় বিজেপি কর্মী ও সমর্থকরা।থানার গেটের সামনে ফাঁসির দড়ি দেখিয়ে এই ঘটনায় জড়িতদের ফাঁসি দেওয়ার দাবিতে কলকাতা পুলিশ ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে স্লোগান দেয়। তারা টায়ার জ্বালিয়ে থানার সামনে জিটি রোড অবরোধ করেন।যার ফলে কিছুক্ষনের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।পরে সেখানে থাকা পুলিশ কর্মীরা জিটি রোডের অবরোধ তুলতে এগিয়ে আসলে বিজেপির কর্মীদের সাথে ধস্তাধস্তি বেঁধে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে থানার থানার সামনে মোতায়েন ছিলো পুলিশ ফোর্স।
এদিন বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন বাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ দাবি করছি। যারা রাস্তায় নেমে বিচারের জন্য আন্দোলন করছেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *