আসানসোলে পালিত হলো শহিদ দিবস

নিজস্ব সংবাদদাতা, আসানসোল:-

    ১৯৩১ সালের ২৩ মার্চ। ভাল করে সূর্য ওঠার আগেই লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় ব্রিটিশদের চরম শত্রু বিপ্লবী ভগত্‍ সিং, শিবরাম রাজগুরু ও সুখদেব থাপরকে। সেই থেকে সমগ্র দেশে যথাযোগ্য মর্যাদা সহকারে  ২৩ মার্চ দিনটি শহিদ দিবস হিসাবে পালিত হয়। 

     বীর শহীদের প্রতি সম্মান জ্ঞাপন করে    ২৩ মার্চ ১৯৮৩ সালে আসানসোলের ভগৎ সিং মোড়ে গড়ে ওঠে বীর শহীদের মূর্তি। সেই থেকে আসানসোলে ২৩ মার্চ দিনটি  ‘স্থাপনা দিবস’ হিসেবে পালন করা হয়। এদিনও তার ব্যতিক্রম ঘটলনা। বীর শহীদের মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় রক্তদান শিবিরের। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন  মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের  মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ গুরদাস চ্যাটার্জী, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরী অন্যান্য কাউন্সিলরা ও সংগঠনের সেক্রেটারি সুরেন্দ্র সিং সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিখ সম্প্রদায়ের লোকজন ও  সর্বভারতীয় সম্পাদক রাজু রাম সহ আরো অনেকে।

     মন্ত্রী বলেন-  প্রতিবছর আসানসোল পৌরনিগমের উদ্যোগে আজকের দিনটি ‘স্থাপনা দিবস’ হিসাবে পালন করা হয়। এটা শহীদের প্রতি আসানসোলবাসীর শ্রদ্ধা।

     মেয়র বলেন – ভগৎ সিং মোড়ে একটি ‘বিশ্ববাংলা তোড়ন’ এর ব্যবস্থা করা হয়েছে।  খুব তাড়াতাড়ি সেটি সবার জন্য খুলে দেওয়া হবে। এরফলে ভগৎ সিং মোড়ের সৌন্দর্য বাড়বে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *