আসানসোলে পালিত হলো ৭৫ তম জাতীয় ভোটার দিবস

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

সারা দেশের সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে আসানসোলে জেলাশাসক কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে ” ৭৫ তম জাতীয় ভোটার দিবস ” পালন করা হয়। সেই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে জেলাশাসক দপ্তরের তরফে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি নতুন ভোটারদের উৎসাহ দিতে, বেশ কয়েকজনের হাতে সচিত্র পরিচয় পত্র ( এপিক) তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) সুভাষিনি ই, আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা।এদিনের অনুষ্ঠানে সারা বছর ভোটার তালিকায় ভালো কাজ করার জন্য আসানসোল ও দূর্গাপুরের দুই মহকুমাশাসক সহ তিনজনকে বিইপিএ এবং ৯ জন বিএলওকে সম্মান জানানো হয়। একইসাথে এদিন প্রবন্ধ, আঁকা, বিতর্ক, স্লোগান ও কুইজ প্রতিযোগিতার সফল প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) সুভাষিনি ই বলেন আজ জাতীয় ভোটার দিবস। আজ আমাদের জেলায় পালিত করলাম। এই উপলক্ষে ভোটদানের সাথে সম্পর্কিত ফিল্ড পর্যায়ে কাজ করা ইআরও ও বিএলওকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হয়। তিনি আরো বলেন, এছাড়াও, ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় ভালো ফলাফল করা পড়ুয়াদেরকে সম্মানিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে ৯ জন নতুন ভোটারকে তাদের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে।এদিন পশ্চিম বর্ধমান জেলায় যে তিন ইআরওকে ‘সেরা নির্বাচনী কাজের পুরস্কার ২০২৫’ দেওয়া হয়েছে তারা হলেন ডঃ সৌরভ চট্টোপাধ্যায় ( দুর্গাপুর পশ্চিম বিধানসভা) বিশ্বজিৎ ভট্টাচার্য (আসানসোল উত্তর বিধান সভা) ও কৌশিক মুখোপাধ্যায় ( বারাবনি বিধানসভা)। এই তিনজনকে নির্বাচনে উদ্ভাবনী প্রচারাভিযান, ভোটার তালিকায় মহিলা অন্তর্ভুক্তি এবং যুবদের অংশগ্রহণ ও ভোটার তালিকার কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জানা গেছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তা থেকে জানা গেছে পশ্চিম বর্ধমানে নতুন ভোটার বেড়েছে ৭ হাজার ৭৫৬ জন। জেলার মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *