সন্তোষ মন্ডল, আসানসোল:- আসানসোল ক্লাবে আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ” এআই ফর বিজনেস এফিসিয়েন্সি ” শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় ব্যবসা বৃদ্ধিতে ” এআই” কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এই কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআই কনসালটেন্ট বা পরামর্শদাতা শ্রীশ আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্দীপ সামন্ত, সচিব দিলীপ টোডি, শচীন রায়, স্বপন চৌধুরী, জগদীশ শর্মা সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে, আসানসোল মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিরেন ব্যাস বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ব্যবসায় কি প্রভাব ফেলবে এবং কিভাবে আমরা এটি ব্যবহার করে আমাদের ব্যবসা বৃদ্ধি করতে পারি সে সম্পর্কে ব্যবসায়ীদের তথ্য প্রদানের জন্য এদিন এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শ্রীশ আগরওয়াল এই কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ব্যবসায়ীদের বুঝিয়েছেন কিভাবে তারা তাদের ব্যবসা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারেন।