আসানসোলে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের পদযাত্রা

সংবাদদাতা, আসানসোল -: 'ভারতমাতা'র প্রতিকৃতিকে সামনে রেখে ও নিজেদের পরিচিত পোশাক পরিধান করে গত ২ রা অক্টোবর আসানসোল শহরে পথ সঞ্চালনার আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। পদযাত্রা ধাদকা পলিটেকনিক মাঠ থেকে শুরু হয় এবং হটন রোড, বাসস্ট্যান্ড হয়ে নজরুল মঞ্চে শেষ হয়।আসানসোলের বিভিন্ন জায়গায় পুষ্প বৃষ্টি, ঢাকি, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাদের স্বাগত জানায় আসানসোলের রাষ্ট্রবাদী জনসাধারণ। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘ চালক প্রদীপ কুমার সিং সহ সঙ্ঘের বরিষ্ঠ আধিকারিকরা ও শহরের রাষ্ট্রবাদী জনসাধারণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *