আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড এন্ড জেনারেটার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে।থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্ক গুলোতে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড এন্ড জেনারেটার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড এন্ড জেনারেটার ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বাৎসরিক সম্মেলন ছিলো, তার সাথে  রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়। এই লাইট টাউন জেনারেটর ওনার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ১০ টি জোন রয়েছে। এদিন আসানসোলে এস বি গড়াই রোড রামবন্ধু তলাই অবস্থিত নিউ গুরুদ্বারা তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১৪ জন রক্তদাতা স্বেচ্ছায় নিজেদের রক্তদান করেন।

এদিনের অনুষ্ঠানে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, আসানসোল গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটির সভাপতি অমরজিৎ সিং ভারারা, রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর সহ সংগঠনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *