আসানসোল চিলড্রেন ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- আগামী ২১ থেকে ২৩ মার্চ  রবীন্দ্র ভবন-এ অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল চিলড্রেন ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ শিশু কিশোর অ্যাকাডেমি ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ লিস্টে  রাজ্যের মন্ত্রী ও জেলা প্রশাসন কর্তাদের নাম থাকলেও আসানসোলের মেয়র বা চেয়ারম্যানের নাম নেই আমন্ত্রণ পত্রে।এমনকি তাঁদের কাছে এই অনুষ্ঠানের কোনো খবরই নেই। আসানসোল কর্পোরেশনের রবীন্দ্রভবনে অনুষ্ঠান হলেও ডাক পাননি কর্পোরেশনেরই আধিকারিকরা। মেয়র বা চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে গেলেও গোষ্ঠীদ্বন্দের কথা বলছে কংগ্রেস ও বিরোধীরা।

এই উৎসবের আমন্ত্রণপত্র প্রকাশের পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এই বিষয়ে কংগ্রেস নেতা প্রসনজিৎ পুইতন্ডি বলেন,এটি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন। মেয়রের নাম ছাড়া এত বড় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রকাশ হওয়া একেবারেই উচিত হয়নি।

এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এটি রাজ্য সরকারের অনুষ্ঠান। এখানে নাম থাকা না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। সরকার যা ঠিক মনে করেছে, তাই করেছে। আমরা অনুষ্ঠানে যাব, কিন্তু এই নিয়ে রাজনীতি করব না।

এই প্রসঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত বলেন,আমরা যে নির্দেশ পেয়েছি,তার ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে। আমন্ত্রণপত্রের জায়গা কম ছিল, তাই সকলের নাম দেওয়া সম্ভব হয়নি। তাড়াহুড়োয় কিছু নাম বাদ পড়েছে। তবে এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *