আসানসোল জেলা হাসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখতে অগ্নিমিত্রা পাল

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

আরজিকর মেডিক্যাল কলেজের নৃশংস ভাবে চিকিৎসক হত্যা কান্ডের রেশ সারা রাজ্যের সাথে ছড়িয়ে পড়লো আসানসোলে। কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে কর্ত‍ব‍্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে যে ভাবে শারীরিক নির্যাতনের পর ধর্ষন ও খুনের ঘটনা ঘটেছে তাতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে আসানসোল হাসপাতালের চিকিৎসক মহলে।আরজিকরের ঘটনার পরে রাজ্যরাজনীতিও তোলপাড়,মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে নিরাপত্তা এবং পরিষেবা খতিয়ে দেখেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে পাসে থাকার বার্তা দেন এবং ডাক্তার সিস্টারদের হাতে ফুল দিয়ে পাশে থাকার আশ্বাস দেন অগ্নিমিত্রা পাল। এদিন অগ্নিমিত্রা পালের সাথে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ই আগস্ট এক দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসককে চারতলার সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে ধর্ষন করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রমাণ সাপেক্ষে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।এই ঘটনায় অভিযুক্তর ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন সারা রাজ্যের স্বাস্থ্য কর্মী সহ চিকিৎসকরা। পাশাপাশি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত নিয়েও সরব হয়েছেন চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *