আসানসোল জেলা হাসপাতালে যানজট সমস্যা সমাধানে পরিদর্শনে প্রশাসন

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল জেলা হাসপাতালের মেন গেটের সামনে এবং সংলগ্ন এলাকায় প্রতিদিনের যানজটের সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে রুগী, এম্বুলেন্সে আসা রুগী বা তাদের পরিবার। যার জেলা হাসপাতাল কতৃপক্ষের সাথে পুলিশ প্রশাসন ও আসানসোল পুরনিগমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শেষ পর্যন্ত  যানজট সমস্যার সমাধানে এবার নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন ও পুরনিগম।

মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে যানজট সমস্যা সমাধানে পরিদর্শনে আসে জেলা স্বাস্থ্য দপ্তর, আসানসোল পুরো নিগম ও আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ।

জেলা হাসপাতালে ক্রমশ বাড়তে থাকা রোগীর চাপে বেড়েছে গাড়ির সংখ্যা। দেখা দিয়েছে যানজটের সমস্যা, যানজট সমস্যা থেকে হাসপাতাল চত্বরকে মুক্ত করতে মঙ্গলবার একযোগে ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশ, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সহ আরও অনেকেই।

এদিন যানজট কমাতে একটি বৈঠক ও করা হয়।এদিন তারা আসানসোল জেলা হাসপাতাল চত্বর ও মেন গেটের সামনে এবং আশেপাশের এলাকার অবৈধভাবে দোকান তৈরি করে ব্যবসা করা ব্যক্তিদের সাথে কথা বলে তাদেরকে ৭ দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেন। এদিন ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশ বলেন আসানসোল জেলা হাসপাতালের সামনে ও আশপাশের এলাকায় বেআইনি জবরদখল অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। গোটা এলাকা যানজট মুক্ত করা হবে।জেলা হাসপাতাল এবং আশেপাশের এলাকাকে যানজট থেকে মুক্ত পেতে খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পৌর নিগমের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী বলেন, আসানসোল জেলা হাসপাতালের মেন গেটের সামনে ও হাসপাতাল চত্বরে যানজট দূর করা হবে। বেআইনি দখলদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো এদিন একটি প্রশাসনিক দল আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শন করেছে। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *